আজকে আমরা আলোচনা করবো যারা এসএসসি পরীক্ষার্থী (সায়েন্স) আছো তারা কীভাবে ডিসেম্বরের মধ্যে তোমাদের পড়া শেষ করে জানুয়ারিতে রিভিশন শুরু করতে পারো।

আজকে আমরা আলোচনা করবো যারা এসএসসি
পরীক্ষার্থী (সায়েন্স) আছো তারা কীভাবে
ডিসেম্বরের মধ্যে তোমাদের পড়া শেষ করে
জানুয়ারিতে রিভিশন শুরু করতে পারো।


দিনে কতটুকু পড়তে হবে?: তোমাদের টোটাল ১২ টি
সাবজেক্টের ১৮৬ টি চ্যাপ্টার আছে। (Calculation এ ভুল
থাকলে ঠিক করে দিও, প্লিজ ) আজ থেকেই পড়া শুরু
করলে তোমার হাতে সময় আছে ৭২ দিন। যদি
ডিসেম্বরের মধ্যে পড়া শেষ করতে চাও তাহলে
প্রতিদিন তোমাকে ৩ টি করে অধ্যায় পড়তে হবে।
প্রতিদিন ৩ টি করে অধ্যায় পড়লে তোমার ৬২ দিনে
সিলেবাস শেষ হবে। ধরে নাও বাকি ১০ দিন হলো তোমার
এক্সট্রা সময়।
দিনে কতক্ষণ পড়তে হবে: এখন অনেকের প্রশ্ন
থাকতে পারে দিনে কত ঘন্টা করে পড়বো? আসলে এটা
মানুষ থেকে মানুষ ডিপেন্ড করে। যেমন সব চ্যাপ্টার
হয়তো সমান বড় না। আবার কারোর হয়তো একটি চ্যাপ্টার
পড়তে ১ ঘন্টা আবার কারোর হয়তো ২ ঘন্টা লাগতে
পারে। সময় যার জন্য যেমনই লাগুক, প্রতিদিন ৩ টি করে
অধ্যায় শেষ করতে হবে এমন টার্গেট রাখবে।
কীভাবে পড়বে?: আচ্ছা ৩ টি অধ্যায়ের হিসাব তো আশা
করি বুঝলে। এই তিনটি অধ্যায় চুজ করার ক্ষেত্রে খেয়াল
রাখবে ১ টি বড় অধ্যায়, ১ টি মাঝারি অধ্যায়, ১ টি ছোট অধ্যায়-
এভাবে করে পড়তে। তাহলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে
একদমই প্যারা হবে না। প্রতিদিন রাতে সেট করে রাখবে
যে আগামীকাল কোন ৩ টি অধ্যায় পড়বে এবং
সেগুলোর মধ্যে কোনটি বেশি কঠিন মনে হয় সেটাও
লিখে রাখবে। যাতে দিনের যে সময়টিতে তোমার মাথা
ঠান্ডা থাকবে সেই সময়টিতে তুমি সময় করে কঠিন অধ্যায়টি
পড়ে ফেলতে পারো। আর অধ্যায়টি পড়তে গিয়ে
কোনো প্রবলেম ফেস করলে এই গ্রুপে তো
জিজ্ঞাসা করতে পারবেই।
আমরা কীভাবে তোমাদের সাহায্যে করবো?: আমরা চাই
যে তোমরা তোমাদের মতো করে পড়ার রুটিন তৈরী
করে ফেলো। কিন্তু তারপরও আমাদের এসএসসির উপর
যত ভিডিও বা স্মার্টবুক আছে আর তার সাথে যতগুলো স্টাডি
ব্লগ আছে সবই তোমাদের সাথে একটি রুটিন করে
শেয়ার করবো আমরা। প্রতি শুক্রবার সেই সপ্তাহে কী
কী পোস্ট করা হবে তার একটি রুটিন দিয়ে দিবো। আর
আমরা যেই ভিডিওগুলো শেয়ার করবো তা গ্রুপের লার্নিং
ট্যাবে সাবজেক্ট অনুসারে সাজানো থাকবে।
যেকোনো সময় সেখান থেকেও দেখে নিতে
পারবে। আর যারা এই তিনমাস ফেসবুক বন্ধ রেখে
পড়াশোনা করার কথা ভাবছো, তারা একেবারে অ্যাপটি
ইন্সটল করে নিতে পারো, সেখানেও সবগুলো
অধ্যায়ের টিউটোরিয়াল অনেকটুকু গুছানো আছে bit.ly/
SSCBatch2020
সবার পরীক্ষা অনেক ভালো থাকুক এই শুভকামনা
থাকলো।

এই ব্লগটি, ১০ মিনিট স্কুল থেকে কপি করা হয়েছে।

No comments

Powered by Blogger.